দেশবাংলা

সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় শোক দিবস

যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে সারা দেশে তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, নিরাবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার সকাল ৯টায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানো হয়।

এছাড়া সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু উদ্যানে তার মুর‌্যালে বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসক ও সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেন উপাচার্য।

এর আগে শুক্রবার দিবাগত রাত ২টায় সিটি করপোরেশনের মেয়র দলীয় কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেন। সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রীর পক্ষে সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়।

চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু-বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, নিরাবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার (১৫ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। সকাল ৭টায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে এক মিনিট নিরাবতা পালন শেষে সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

১৫ আগস্টের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, সহকারি পুলিশ সুপার আবু রাসেল, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা যুব লীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দার চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি প্রমুখ।

স্বাস্থ্যবিধি মেনে হিলিতে আলোচনা সভা, দোয়া মাহফিলসহ দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের সূচনা করা হয়।

বঙ্গবন্ধু শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। দিসবটি উপলক্ষে সকালে ঐতিহাসিক অম্বিকা হলে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।

বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, শোক র‌্যালি ও আলোচনাসভাসহ বিভিন্ন অনুষ্টানের মধ্যেদিয়ে মৌলভীবাজারে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সকালে প্রথমেই টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা পুলিশ, টাঙ্গাইল প্রেসক্লাব,জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়াও দেশের সব বিভাগ, জেলা-উপজেলা- ইউনিয়নে গ্রাম পাড়ায় এ কর্মসূচি পালন করা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button