গাংনীতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

মেহেরপুরের গাংনীতে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে আবু তাহের নামের এক লম্পটের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার ঐ নারীর ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে তাহেরের নামে গাংনী থানায় ধর্ষণের মামলা দায়ের করে। এ ঘটনার পর থেকে তাহের পলাতক রয়েছে।
গাংনী থানার ওসি তদন্ত মো. সাজেদুল ইসলাম জানান, সোমবার (১৭ আগস্ট) রাতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে লম্পট আবু তাহেরের বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা দায়ের করেছে। মামলার পলাতক আসামী আবু তাহেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রতিবন্ধী ঐ মহিলাকে ডাক্তারি পরীক্ষার জন্য আজ বুধবার মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হবে। এরপর আদালতে ২২ ধারা মোতাবেক জবানবন্দি দেবেন সে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই হাবিব জানান, প্রতিবন্ধী মহিলার বাড়ি কসবা গ্রামে। সে তার খালাতো বোনের বাড়িতে বেড়াতে আসলে লম্পট আবু তাহের জোর পূর্বক ধর্ষণ করে।
এর আগে, লম্পট আবু তাহের ২০১৯ সালের ১৫ ডিসেম্বর তার ৫ বছর বয়সী সৎ মেয়েকে যৌন নির্যাতন করে। ঐ ঘটনায় মেয়েটির মা মফিরন নেছা বাদী হয়ে গাংনী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন মামলা নম্বর ১৪। তারিখ ১৬-১২-১৯ ইং।



