দেশবাংলা
স্ত্রীকে হত্যার পর ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামীর আত্মহত্যা

গাজীপুরের কালিয়াকৈরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে স্বামীও আত্নহত্যা করেছেন। গেলরাতে উপজেলার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সকালে স্বামী দুলাল মোবাইলফোনে তার মেয়েকে জানান, পারিবারিক কলহের জেরে তার মাকে হত্যা করা হয়েছে এবং তিনি নিজেও কিছুক্ষণের মধ্যেই আত্মহত্যা করছেন।
এর কিছুক্ষণ পরই দুলাল ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বলে জানায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। তদন্ত শেষে হত্যা ও আত্নহত্যার কারণ জানা যাবে বলেও জানান, ওসি।
নিহত দুলাল উদ্দিন চান্দরা মন্ডলপাড়া এলাকার সোনামুদ্দিনের ছেলে এবং আয়েশা বেগম তার দ্বিতীয় স্ত্রী।



