বিশ্ববাংলা

মালদ্বীপে বাংলাদেশিদের নিষেধাজ্ঞা আরো ১ বছর বাড়লো

মালদ্বীপে বাংলাদেশি কর্মী নিয়োগের ব্যাপারে চলমান নিষেধাজ্ঞার মেয়াদ আরো ১ বছর বাড়িয়ে দেয়া হয়েছে। এদিকে, গত সোমবার মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ৫ হাজার ৪৯ জন অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।

জানা যায়, মালদ্বীপে বাংলাদেশি কর্মী নিয়োগে চলমান নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ১৮ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিলো। কিন্তু সম্প্রতি এই মেয়াদ আরো ১ বছর বাড়িয়ে দিয়েছে দেশটির অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়।

মালদ্বীপের গণমাধ্যম দি এডিশন গত বৃহস্পতিবার জানিয়েছে, ২০১৯ সালে যেকোনো দেশের অভিবাসীদের জন্য, সর্বোচ্চ দেড় লাখ অভিবাসী প্রবেশের অনুমতি দিয়েছিলেন অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ফায়াজ ইসমাইল।

বাংলাদেশি অভিবাসীরা ইতোমধ্যে এ সীমা অতিক্রম করেছে, তাই আগামী একবছর আর নতুন কোনো বাংলাদেশীকে প্রবেশ করতে দেয়া হবেনা মালদ্বীপে। তবে, পেশাদার কর্মীদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

সংশ্লিষ্ট খবর

Back to top button