আন্তর্জাতিকএশিয়াযুক্তরাষ্ট্র
বিশ্বজুড়ে একদিনে ২ লাখ ১৩ হাজারের বেশি শনাক্ত

২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরো ৪ হাজার ৩শ’ মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৮ লাখ ১৭ হাজারের বেশি।
আর ২ লাখ ১৩ হাজারের বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে একদিনে। এতে করে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৩৮ লাখের অধিক।
এদিকে, গত একদিনে প্রাণহানির শীর্ষে ভারত। দেশটিতে ২৪ ঘণ্টায় ৮৫৪ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। সংক্রমণ শনাক্ত হয়েছে সাড়ে ৫৯ হাজারের বেশি। এই নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ছাড়ালো সাড়ে ৫৮ হাজার। মোট আক্রান্ত ৩১ লাখ ৬৫ হাজারের কাছাকাছি।
অন্যদিকে, দিনের হিসাবে ভারতের পর সর্বোচ্চ প্রাণহানি হয়েছে ব্রাজিলে। একদিনে ৬৭৯ জনের মৃত্যু হয়েছে দেশটিতে।
এছাড়া, ৪৯০ জনের মৃত্যুতে ১ লাখ ৮১ হাজার ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের প্রাণহানি। গেলো ২৪ ঘণ্টাতেও ৪১ হাজারের ওপর সংক্রমণ শনাক্ত হয়েছে দেশটিতে।



