দেশবাংলা

বাঞ্ছারামপুরে খাটের নিচ থেকে গলাকাটা লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ গ্রামের একটি দালানের খাটের নিচ থেকে শিপা আক্তার (১৪) ও কামরুল হাসান (১০) নামে ভাই বোনের গলাকাটা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত ১০ টার দিকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। নিহত দুই কিশোর কিশোরী ওই গ্রামের সৌদিফেরত প্রবাসী কামাল মিয়ার সন্তান। এদিকে ঘটনার জানার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ গ্রামের ব্রিজ সংলগ্ন সৌদি ফেরত প্রবাসী কামাল মিয়ার কন্যা ও বাঞ্ছারামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী শিপা আক্তার(১৪) এবং ছেলে সলিমাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র কামরুল হাসান(১০)কে সোমবার বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

ছেলেকে না পেয়ে মা হাসিনা আক্তার মেয়েকে শিপাকে রান্নাঘরে রেখে ছেলের সন্ধ্যানে বেখে যান। পরে ছেলের সন্ধ্যান না পেয়ে বাড়ীতে ফিরে এসে দেখেন মেয়ে নিখোঁজ। পরে বসত দালানের তাদের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে তিনি সংজ্ঞা হারান।

খবর পেয়ে পুলিশ এসে রাত ১০ টার দিকে তাদের লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে নিহতের মামা বাদল পলাতক রয়েছেন। কেন মামা পলাতক এই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

নবীনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার মকবুল হোসেন জানান, ঘটনাটি প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকান্ড। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এই বিষয়ে ওসি সালাহ উদ্দিন চৌধুরী জানান, তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button