আইন-বিচারবাংলাদেশ

সিরাজুল মেডিকেলে ৩০ লাখ ও পদ্মা ডায়াগনস্টিকে ২০ লাখ জরিমানা

রাজধানীর মালিবাগে একটি প্রাইভেট মেডিকেল কলেজে অভিযান চালিয়ে নানা অনিয়মের অভিযোগে ৩০ লাখ টাকা জরিমানা করেছেন, র‌্যাবের ভ্রাম্যমান আদালত। একই অভিযানে মালিবাগের পদ্মা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ লাখ টাকা জরিমানা করেন আদালত। এই অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

মঙ্গলবার দুপুরে নানা অনিয়মের অভিযোগে রাজধানীর মালিবাগের ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে যৌথ অভিযান চালায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাস্ক ফোর্স ও র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাসপাতাল শাখার যুগ্ম সচিব উম্মে সালমা তানজিয়ার উপস্থিতিতে অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

রোগের নমুনা পরীক্ষায় মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ও টেস্টিং কিট ব্যবহার, সঠিক তাপমাত্রায় রক্ত সংরক্ষণ না করা, অন্য হাসপাতাল থেকে রেগীদের নমুনা পরীক্ষা করিয়ে নিজেদের প্যাডে প্রতিবেদন দেয়াসহ নানা অভিযোগ বেরিয়ে আসে এ  অভিযানে।

আংশিক কোভিড হাসপাতাল হওয়ায় করোনা শনাক্তের নমুনাও সংগ্রহ করতো হাসপাতালটি। তবে কোভিট ইউনিট ও জেলারেল ইউনিটের মধ্যে পাওয়া যায়নি কোন আলাদা নিরাপত্তা বেষ্টনি।

ক্যান্সারের মত রোগের ব্লাড কালচার পরীক্ষায় ভুয়া রিপোর্ট দেয়াসহ নানা অভিযোগেরও সত্যতা মেলায় মেডিকেল কলজেটিকে ৩০ লাখ টাকা জরিমানা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

এসময় হাসপাতালটির অনিয়মগুলো সংশোধন না করলে, কঠোর ব্যবস্থারও হুঁশিয়ারি দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কর্মকর্তা।তবে ৭ দিনের মধ্যে সকল অব্যবস্থাপনাসহ নানা অনিয়ম বন্ধের আশ্বাস দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে, যথাযথ প্রক্রিয়া না মেনে নির্ধারিত সময়ের আগে রিপোর্ট দেয়াসহ, নানা অনিয়মে রাজধানীর মালিবাগের পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ২০ লাখ টাকা জরিমানা করে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

হাকিম মোড়ল, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button