আওয়ামী লীগরাজনীতি
দেশে চীনের ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি

অগ্রাধিকারভিত্তিতে ভ্যাকসিন দেয়ার শর্তে, চীনা কোম্পানি সিনোভ্যাককে বাংলাদেশে ট্রায়ালের সুযোগ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
এসময় জাহিদ মালেক আরও বলেন, গেল জুলাই মাসে সরকারের পক্ষ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আবেদন করা হয়েছে, যাতে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের নাম প্রথম দিকে থাকে।
তবে ডিসেম্বর-জানুয়ারির আগে কোনো ভ্যাকসিন বাজারে আসবে না বলেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।



