দেশবাংলা

থাপ্পরের প্রতিশোধ নিতেই ভাগ্নে-ভাগ্নিকে খুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের শিশু শিফা আক্তার (১৪) ও মেহেদী হাসান কামরুলকে (১০) খুন করেছেন আপন মামা বাদল মিয়া। পূর্ব পরিকল্পিতভাবে উচ্চস্বরে গান বাজিয়ে প্রথমে ভাগ্নে কামরুলকে জবাই করেন তিনি।

পরে কামরুলের লাশ দেখে ফেলায় একই কায়দায় ভাগ্নি শিফাকেও হত্যা করা হয়। হত্যার পর কেউ যেন কিছু না বুঝে সেটা মনে করে নিজের মাথায় নিজেই পানি ঢালে মামা বাদল। ব্রাহ্মণবাড়িয়ার আদালত ও পুলিশের কাছে বাদল হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।

বাদল জানায়, টাকা পাওনা সংক্রান্ত ঘটনায় বোন জামাই কামালের দেয়া থাপ্পড় ও দেনা শোধ করতে না পারার দায় থেকেই তিনি ভাগ্নে-ভাগ্নিকে হত্যা করেন। পুলিশের কাছে হত্যাকাণ্ডের লোমহর্ষক যে বর্ণনা বাদল দিয়েছে সেটি ডিএসবি শাখা থেকে প্রেস বিজ্ঞপ্তি আকারে গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো হয়েছে।

এর আগে, গত ২৪ আগস্ট রাতে নিজ বাড়ির খাটের নিচ থেকে কামরুল ও শিফার লাশ উদ্ধার করা হয়। ২৬ আগস্ট রাতে বাদলকে ঢাকার সবুজবাগ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় বাদলকে আসামী করে বাঞ্ছারামপুর থানায় মামলা দায়ের করেন কামাল হোসেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button