সিনহা হত্যায় লিয়াকতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

১৬৪ ধারায় জবানবন্দির পর ইন্সপেক্টর লিয়াকতকে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার দুপুরে মেজর (অব.) সিনহা হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে ইন্সপেক্টর লিয়াকতকে কক্সবাজারের টেকনাফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়।
এর আগে শুক্রবার, মামলার প্রধান তিন আসামি টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাবেক পরিদর্শক লিয়াকত আলী ও উপপরিদর্শক নন্দদুলাল রক্ষিতের তৃতীয় দফায় আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিন আবেদন করলেও শুনানি শেষে সে আবেদন নামঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, সিনহার বোনের করা মামলায় এ পর্যন্ত পুলিশের ৭ জন, এপিবিএনের ৩ জন ও স্থানীয় ৩ জন বাসিন্দা (পুলিশের মামলার সাক্ষী) গ্রেফতার হয়েছেন। তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর হয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছে আসামীরা।



