আওয়ামী লীগরাজনীতি

নির্বাচন এলেই অমূলক মন্তব্য করে বিএনপি: কাদের

নির্বাচন এলেই বিএনপি অমূলক মন্তব্য করে এবং নির্বাচনে হারার আগেই হেরে যায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর একটি কমিশন গঠন করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত জিয়াউর রহমানসহ কুশীলবদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার সকালে নিজ বাস ভবন থেকে ভিডিও কনফারেন্সে মুন্সিগঞ্জ সড়ক বিভাগের অধীনে নবনির্মিত বাংলো উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় তিনি বলেন, বিএনপি সব সময় যেকোন নির্বাচনে পরাজিত হওয়ার আগেই পরাজয় মেনে নেয়, এটা তাদের স্বভাবে পরিণত হয়েছে।

এদিকে, দুপুরে জাতিয় প্রেস ক্লাবে শোক দিবসের আলোচনা সভায় যোগ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পেছনে যারা ইন্ধন দিয়েছিল তাদেরও আইনের আওতায় নিয়ে আসতে হবে।

এ সময় সকল অপ রাজনীতি থেকে বের হয়ে আসতে বিএনপির প্রতি আহবান জানান তথ্যমন্ত্রী।

বুলবুল আহমেদ, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button