আইন-বিচারবাংলাদেশ

১৫ দিনের রিমান্ড শেষে কারাগারে ওসি প্রদীপ

মেজর সিনহা হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে তৃতীয়বারের মত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে তাদের কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট তামান্না ফারাহর আদালতে হাজির করে চারদিনের রিমান্ডের আবেদন করে র‌্যাব। শুনানী শেষে আদালত প্রত্যেককে তিন দিন করে রিমান্ডে নেয়ার আদেশ দেন।

এরা হলেন, টেকনাফের বাহারছড়ার নুরুল আমিন, নিজাম উদ্দীন ও মোহাম্মদ আইয়াস। এর আগে গত ২০ আগস্ট প্রথম দফায় ৭দিন ও ২৫ আগস্ট দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ড মন্জুর করেন আদালত।

এদিকে, সিনহা হত্যা মামলার আসামি বরখাস্ত ওসি প্রদীপকে ১৫ দিনের রিমান্ড শেষে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছাড়াই কারাগারে পাঠিয়েছেন আদালত।

সংশ্লিষ্ট খবর

Back to top button