দেশবাংলা

হামলাকারী জাহাঙ্গীর উপজেলা যুবলীগের আহ্বায়ক

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলা ঘটনায় আটক জাহাঙ্গীর উপজেলা যুবলীগের আহ্বায়ক। জাহাঙ্গীর হোসেন একই উপজেলার রানীগঞ্জ কষিগারি এলাকার আবুল কালামের ছেলে। ২০১৭ সাল থেকে তিনি ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যজন, মামলার প্রধান আসামি ওসমানপুরের আমজাদ হোসেনের ছেলে আসাদুল হক।

ঘোড়াঘাট থানা পুলিশ সূত্রে জানা যায়, আটক দু’জনই মাদক সেবনকারী ও ব্যবসায়ী। জাহাঙ্গীরের নামে পৌর মেয়রকে হত্যাচেষ্টা, জমিজমা দখল ও চাঁদাবাজির তিনটি মামলা রয়েছে। এছাড়া জাহাঙ্গীরের বিরুদ্ধে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিককে হত্যাচেষ্টার অভিযোগও রয়েছে।

এর আগে, শুক্রবার (৪ঠা সেপ্টেম্বর) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব ও পুলিশের যৌথ একটি দল জাহাঙ্গীরকে নিজ বাসা থেকে আটক করে।

আর ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আসাদুলকে হাকিমপুর উপজেলার কালিগঞ্জ এলাকায় বোনের বাসা থেকে আটক করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button