আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

বিশ্বজুড়ে আক্রান্ত ২ কোটি ৬৫ লাখ, সুস্থ ১ কোটি ৮৬ লাখের অধিক

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট মৃত্যু ৮ লাখ ৭৩ হাজারের বেশি। মোট আক্রান্ত ২ কোটি ৬৪ লাখ ৭১ হাজারের বেশি। এ পর্যন্ত সুস্থতার সংখ্যা  এক কোটি ৮৬ লাখের অধিক।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৬৩ লাখেরও বেশি মানুষ আক্রান্ত এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৮ জনের। সুস্থ হয়েছে ৩৫ লাখ ৭৫ হাজার ৯৬ জন। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে ব্রাজিলে।

এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছে ১ লাখ ২৪ হাজার ৭২৯ জন, সুস্থ ৩২ লাখ ৪৭ হাজার ৬১০, ভারতে মৃতের সংখ্যা ৬৮ হাজার ৫৬৯ জন এবং সুস্থ ৩০ লাখ ৩৪ হাজার ৮৮৭, রাশিয়ায় মারা গেছে ১৭ হাজার ৫২৮ জন সুস্থ আট লাখ ২৬ হাজার ৯৩৫।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।

সংশ্লিষ্ট খবর

Back to top button