বিশ্ববাংলা

খুলে দেয়া হচ্ছে কুয়েতের ফ্রাইডে মার্কেট ‘সুক আল জুম্মা’

কুয়েতের ফ্রাইডে মার্কেট ‘সুক আল জুম্মা’ আগামী ১০ অথবা ১৭ সেপ্টেম্বর খুলে দেয়া হবে। স্থানীয় ইংরেজী দৈনিক আরব টাইমস ‘সুক আল জুম্মার’উপ-মহাপরিচালক ওয়ালিদ আল কান্দারির এক বক্তব্যের বরাত দিয়ে এ খবরটি প্রকাশ করেছে।  সেখানে বিক্রেতাদের একটি বড় অংশ প্রবাসী বাংলাদেশিরা। এতে বাংলাদেশিদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

কুয়েতে করোনা সংক্রমণ ঠেকাতে মার্চের মাঝামাঝি, দেশটির পৌরসভার জরুরী এক বিজ্ঞপ্তিতে ফ্রাইডে মার্কেট খ্যাত সুক আল-জুম্মা বন্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। পরে কুয়েতের করোনা পরিস্থিতি যখন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে, তখন প্রায় ৪ মাস পর জুলাই মাসের প্রথম সপ্তাহে, সুক আল জুম্মা খুলে দেয়া হয়।

কিন্তু করোনাভাইরাস প্রতিরোধে অপ্রতুল প্রস্তুতি আর স্বাস্থ্যবিধি না মানার বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে। ফলে, আবারো মার্কেটটি বন্ধের ঘোষণা দেয়া হয়।

অন্যদিকে, গেলো ঈদের আগে একটি ঘোষণা অনুযায়ী আবারো সুক আল জুম্মা খুলে দেয়ার বিষয়টি জানান, ওই মার্কেটের উপ-মহাপরিচালক ওয়ালিদ আল কান্দারি ও স্থানীয় পৌরসভা। তবে সংশ্লিষ্টরা জানান, মার্কেটটি খুলে দেয়া হবে, তার আগে করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে, স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে নির্দেশনা প্রতিপালন নিশ্চিত করতে হবে।

সুক আল-জুম্মায় কেনাকাটা করতে যাওয়া ক্রেতারা, বিভিন্ন দেশের হলেও, বিক্রেতাদের একটি বড় অংশ প্রবাসী বাংলাদেশিরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button