বিশ্ববাংলা

শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তদের ক্রেস্ট প্রদান

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তদের ক্রেস্ট প্রদান করা হয়েছে। এ সময় মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, এমপি মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০১৯-২০২০ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীতদের মাঝে সম্মাননা ক্রেস্ট, সনদ ও চেক প্রদান করেন।

সোনার বাংলা গড়ার প্রত্যয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ মন্ত্রণালয়ের অধীনস্ত, দপ্তর জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক অতিরিক্ত সচিব মোঃ শামসুল আলম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর একান্ত সচিব আহমদ কবীর এবং মন্ত্রণালয়ের অফিস সহায়ক মোঃ ইকলাছ উদ্দিন এ বছর শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button