দেশবাংলা

ষষ্ঠ দিনের মতো বন্ধ শিমুলিয়া-কাঠাঁলবাড়ী নৌরুট

নাব্য সংকটে শিমুলিয়া-কাঠাঁলবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধের ষষ্ঠ দিন অতিবাহিত হল। ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ৩ শতাধিক পণ্যবাহী ট্রাকসহ ৪ শতাধিক যানবাহন। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ড্রাইভারসহ যাত্রীদের।

এতথ্য নিশ্চিত করেছেন, বিআইডব্লিউটিএ’র পরিবহন পরিদর্শক মোহাম্মদ সোলেমান। তিনি জানান, মঙ্গলবার সকাল থেকে শিমুলিয়া ঘাটসহ উভয়ঘাটে আটকেপড়া পণ্যবাহী ট্রাক অর্থের অভাব ও যানজটের কারণে বিকল্প পথ পাটুরিয়া ঘাট হয়েও গন্তব্যে যেতে পারছে না।

দিনের পর দিন  ঘাটে ফেরি সার্ভিস চালুর অপেক্ষায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে ৩ শতাধিক পন্যবাহি ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালক-হেলপাররা।

এদিকে, নাব্য সঙ্কট নিরসনে বিআইডব্লিউটিএ’র ৯টি ড্রেজার ও পদ্মা সেতুর উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি ড্রেজার গত ৩ মাস ধরে পলি অপসারণ করছে। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ২৫ ও ২৬ নম্বর খুঁটির নিচ ও আশপাশের  এলাকায় নাব্যতা সঙ্কট নিরসনে ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আর ১০ শতাংশ কাজ শেষ হলেই ফেরি চলাচল সম্ভব হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button