আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য
লেবাননের বৈরুত বন্দরে এবার ভয়াবহ আগুন

বৃহস্পতিবার বৈরুতের বন্দরে তেল এবং টায়ারের একটি গুদামে আবারো বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বন্দরের শুল্কমুক্ত অঞ্চলে আগুনের সূত্রপাত। আগুনের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
এর আগে গত ৪ আগস্ট বৈরুতের বন্দরের কাছে একটি রাসায়নিক গুদামে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।বৈরুতকে ছিন্নভিন্ন করে দেয়া সেই বিস্ফোরণের ক্ষতও এখনও বয়ে বেড়াচ্ছেন বাসিন্দারা। বিধ্বংসী সেই বিস্ফোরণে অন্তত ১৯০ জন নিহত এবং আরো প্রায় ৫০০০ মানুষ আহত হয়। গৃহহীন হয় ৩ লাখেরও বেশি মানুষ।
টালমাটাল বৈরুতে নতুন করে সবকিছু শুরু করার চেষ্টা চলছে। এর মাঝে বৃহস্পতিবারের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।



