বিশ্ববাংলা

‘মিয়ানমারের দুই সেনার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হোক’

মিয়ানমারের আত্মস্বীকৃত রোহিঙ্গা হত্যাকারী দুই সৈনিকের বিরুদ্ধে অভিযোগ গঠনের দাবি জানিয়েছেন, বৃটেনের বাংলাদেশি এমপি রুশনারা আলী।

জানা যায়, আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে রোহিঙ্গা জনগণের ওপর হত্যাযজ্ঞ চালানোর স্বীকারোক্তি দিয়ে, মিয়ানমারের দুই সেনার সাক্ষ্য দেয়ার সংবাদে যৌথ বিবৃতি দিয়েছেন, বৃটেনের বিরোধী লেবার দলের বাংলাদেশি-বংশোদ্ভূত এমপি রুশনারা আলী ও ক্ষমতাসীন কনজারভেটিভ দলের প্রভাবশালী এমপি জেরেমি হান্ট।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রুশনারা আলীসহ শীর্ষস্থানীয় বৃটিশ পার্লামেন্ট সদস্যরা, আইসিসি’র প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, মিয়ানমারের ওই দুই সেনা সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হোক। তারা ইতোমধ্যেই ভিডিওতে রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ চালানোর কথা স্বীকার করেছে।

এই দুই সেনা গ্রেফতার না হলেও, আইসিসি’র হেফাজতে রয়েছে বলে মনে করা হচ্ছে। জ নাইং তুন ও ম্যো উইন নামে ওই দুই সেনার স্বীকারোক্তির বিষয়টি, নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত হয়।

এই প্রথমবারের মতো মিয়ানমার বাহিনীর কোনো সেনা, সরাসরি হত্যাযজ্ঞে অংশ নেয়ার কথা স্বীকার করলেন। হত্যাকাণ্ডে অংশ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার কথাও জানান তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button