দেশবাংলা

ফেরি বন্ধ ৯ দিন, মানুষের দুর্ভোগ; চাপ অন্য রুটে

নবম দিনের মতো পুরোপুরি বন্ধ রয়েছে শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি সার্ভিস। এতে বিড়ম্বনায় পড়েছেন লাখো মানুষ। আর ঘাটে আটকা পড়া ট্রাক চালকদের দুর্ভোগের যেন নেই শেষ। ট্রাকের চালক-হেলপার খোলা আকশের নিচে অমানবিক দিন কাটাচ্ছেন।

ফেরি বন্ধ থাকায় লঞ্চ ও স্পিডবোটে এখন ভিড়। জীবনের ঝুঁকি নিয়েই পদ্মা পার হচ্ছেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ। তবে শুক্রবার দুপুরে এই বিড়ম্বনার অবসান ঘটার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসি।

প্রসঙ্গত, পদ্মার চ্যানেলে নাব্যতা সংকটে ২৯ আগস্ট থেকে রাতে ফেরি বন্ধ এবং ৩ সেপ্টেম্বর থেকে এই রুটের পুরো ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়। এই বহরে রয়েছে ১৭টি ফেরি। তবে দুইটি রোরোসহ ৪ ফেরি অন্যত্র পাঠানো হয়েছে। এখন ১৩ ফেরি ঘাটে অলস বসে আছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button