দেশবাংলা
মসজিদে বিস্ফোরণ: মামলা সিআইডিতে হস্তান্তর

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ণ ইউনিটে চিকিৎসাধী বাকি ৫ জনের কেউই শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষ। ঐ দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩১।
শুক্রবার সকালে সাংবাদিকদের একথা জানায়, হাসপাতাল কর্তৃপক্ষ। দগ্ধদের সবার শ্বাসনালী পুড়ে গেছে বলে জানানো হয়। যন্ত্রণায় কাতর প্রিয়জনদের এক পলক দেখতে হাসপাতালের বারান্দায় অপেক্ষায় স্বজনেরা। সীমিত পরিসরে পালা করে তারা সাক্ষাৎ করতে পারছেন।
এদিকে, মসজিদে বিস্ফোরণের ঘটনায় ফতুল্লা থানায় পুলিশের করা মামলা নারায়ণগঞ্জ সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।



