৯/১১ সন্ত্রাসী হামলার উনিশ বছর আজ

উনিশ বছর আগে আজকের দিনটি ছিল আমেরিকার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সময়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর এই দিনে গোটা বিশ্ব আঁতকে উঠেছিল ভিডিও দেখে। সন্ত্রাসী হামলায় তাসের ঘরের মত ভেঙে পড়ে ছিল আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার।
৪টি বিমানের ২টির লক্ষ্য ছিল নিউইয়র্কে অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর ও দক্ষিণ টাওয়ার। অন্য একটি আঘাত হয়েছিল পেন্টাগনে ড়আর চতুর্থটি আছড়ে পড়ে পেনসিলভানিয়ার একটি মাঠে।
এই হামলায় প্রাণ হারায় ২৯৯৬ জন, ৬ হাজারেরও বেশি গুরুতর জখম হন। যাদের মধ্যে ৪০০ বেশি ছিলেন পুলিশ ও অগ্নিনির্বাপণ কর্মী।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সকাল বেলার আবহাওয়া ছিল চমৎকার। মানুষ কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। সকাল ৮:৪৫ মিনিটে আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং ৭৬৭ বিমানটি প্রায় ২০ হাজার গ্যালন জেট ফুয়েল নিয়ে বিশ্ব বাণিজ্য কেন্দ্র বা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থটাওয়ারের ১১০ তলাবিশিষ্ট ভবনের ৮০ তলায় আঘাত করে। মুহূর্তে ধ্বংসস্থুপে পরিনত হয় ভবন।
এরপরের ঘটনাওগুলিও সবার জানা। ওই ঘটনায় অভিযুক্ত আল কায়দার সর্বচ্চ নেতা লাদেনকে নির্মুল করতে আফগানিস্তানে হামলা করে আমেরিকা। তাতে সব বেশি প্রাণ হারিয়েছে সাধারণ মানুষ।
এই ঘটনার প্রায় ১১ বছর পর পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন নেভি সিলের একটি গোপন অভিযানে নিহন হন লাদেনও। কিন্তু থামেনি সন্ত্রাসী হামলা। জন্ম নিয়েছে নতুন সন্ত্রাসী গোষ্ঠী। এই দিন থেকে দুনিয়া পুরোপুরি বদলে গিয়ে ছিল।



