বিশ্ববাংলা

দুবাইয়ে ড্রাগন মার্টের শীর্ষে বাংলাদেশিরা

দুবাইয়ে চাইনিজ পণ্যের বৃহত্তম বাজার ড্রাগন মার্টের অধিকাংশই প্রতিষ্ঠানই বাংলাদেশিরা চালাচ্ছেন। সংযুক্ত আরব আমিরাতের হাত্তা-দুবাই মহাসড়কের পাশে ইন্টারন্যাশনাল সিটির কাছে বিশাল এলাকা জুড়ে এই বাজার গড়ে উঠেছে।

এই বাজারে ছোট বড় মিলিয়ে সাড়ে ৬ হাজারের বেশী প্রতিষ্ঠান রয়েছে। এখানে ভারত, পাকিস্তান, ফিলিপাইন সহ বিশ্বের অন্যান্য দেশের ব্যাবসায়ীরা ব্যাবসা পরিচালনা করছে। তবে মালিক ও শ্রমিক মিলিয়ে এখানে বাংলাদেশিদের সংখ্যাই বেশী।

এ বাজারের ব্যাবসায়ীরা জানান, ড্রাগন মার্টের মোট জনসংখ্যার ৬০ শতাংশই বাংলাদেশী। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ আর ব্যাবসায়িক কৌশলের ক্ষেত্রে অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশি ব্যাবসায়ীরাই এগিয়ে আছে।

বর্তমানে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি এই মার্কেট থেকে তাদের জীবিকা উপার্জন করছেন। করোনা পরিস্থিতির অবসান হলে আরো অনেক বাংলাদেশি শ্রমিক এখানে নিয়োগ পাবেন বলে  জানান ব্যাবসায়ীরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button