
||মাসুদ সুমন||
আজ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চতুর্থ দিনের মত অনুষ্ঠিত হচ্ছে আয়কর মেলা। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায়, শুক্রবার সকাল থেকেই রাজধানীর অফিসার্স ক্লাবের আয়কর মেলায় দেখা যায় উপচে-পড়া ভিড়। ]
মেলায় কর প্রদান পদ্ধতি সহজ হওয়ায় এবং উৎসবমুখর পরিবেশে কর দিতে পেরে সন্তুষ্ট করদাতারাও। অন্যবারের তুলনায় করদাতাদের মধ্যে উৎসাহ বেশি থাকায়,এবারের আয়কর মেলা অতীতের সব রেকর্ড ভেঙ্গে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছে জাতীয় রাজস্ব বোর্ড।
দেশজুড়ে সপ্তাহব্যাপী আয়কর মেলার তৃতীয় দিনে,২৪৪ কোটি ৮২ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে- যা গেল বছরের তৃতীয় দিনের তুলনায় ১১ কোটি টাকা বেশি। এ নিয়ে মেলার তিন দিনে আদায়কৃত রাজস্বের পরিমাণ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।
রাজধানীর অফিসার্স ক্লাবের মেলা প্রাঙ্গণে জাতীয় রাজস্ব বোর্ড এ তথ্য জানান ।
এবার আয়-করদাতাদের এমন সরব উপস্থিতি রাজস্ব আদায়ে এনবিআরের প্রত্যাশা পূরণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাটিভি/এসএম/এবি



