জনগণের নিরাপত্তা নিশ্চিতে জাতীয় গোয়েন্দা সংস্থাকে সতর্ক থাকার নির্দেশ

জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করণীয়, সে অনুযায়ী ব্যবস্থা নিতে গোয়েন্দা সংস্থার সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার- এনএসআই ’এর নবনির্মিত বহুতল বিশিষ্ট প্রধান কার্যালয় ভবন উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি।
করোনার মধ্যেও বাংলাদেশের অর্থনীতির গতি সচল রাখতে সক্ষম হওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রবৃদ্ধি অর্জনেও দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে বাংলাদেশ এগিয়ে আছে। মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি অর্থনীতিকে সচল রাখতে, সরকার যথেষ্ট সচেতন রয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ২০০৯ সালে সরকার গঠনের পর থেকেই জাতীয় গোয়েন্দা সংস্থাকে আরও শক্তিশালী করার বিভিন্ন পদক্ষেপ হাতে নেয়া হয়েছে। দেশের জনসংখ্যা ও কাজের পরিধি বেড়েছে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়েছে, তাই নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাটিভি/শহীদ



