বিনোদনঅন্যান্য

হিরো আলম এবার নারী হয়ে গেলেন!

আশরাফুল আলম ওরফে হিরো আলম, সামাজিক মাধ্যমে আলোচিত-সমালোচিত একজন ভাইরাল মানুষ। নানা সময় নানা রূপে হাজির হয়ে চমক দিয়ে থাকেন তিনি। কখনো টারজান, কখনো দৈত্য, কখনো বা অন্য কোনো রূপ ধারণ করে তিনি ভক্তদের আনন্দ দেন। এবার তিনি সাজলেন নারী।

হিরো আলমের এই নারী সাজার কারণ নতুন একটি ভিডিও। ‘ভাইরাল বউ’শিরোনামে নতুন এক ভিডিওতে শিগগিরই নারীর বেশে দেখা যাবে হিরো আলমকে।

এর আগে ফেসবুকে সেই লুকের ছবি প্রকাশ করেন হিরো আলম। যেখানে দেখা যাচ্ছে- লাল শাড়ির সঙ্গে লাল ব্লাউজ পরেছেন তিনি। কপালে লাল টিপ আর ঠোঁটে লাল লিপস্টিক। আর কাঁধে নিয়েছেন একটি লেডিস ব্যাগ। ভিডিওটি নির্মিত হয়েছে সরদার প্রোডাকশনের ব্যানারে।

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি নিয়মিত গানও প্রকাশ করে যাচ্ছেন হিরো আলম। বাংলা, ইংরেজি, হিন্দি, চীনা, অ্যারাবিক প্রভৃতি ভাষায় গান করে লাখ লাখ ভিউ পাওয়ার পাশাপাশি অনেক সমালোচিতও হয়েছেন তিনি।

বাংলাটিভি/নিহান

সংশ্লিষ্ট খবর

Back to top button