Uncategorized

লতিফ সিদ্দিকী হাসপাতালে ভর্তি

গাড়িবহরে হামলার ঘটনায় অনশনের চতুর্থ দিনে সাবেক মন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ও টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকীকে হাসপাতালে নেয়া হয়েছে।

সকাল ৯টায় তার শারীরিক অবস্থার অবনতি হলে লতিফ সিদ্দিকী নিজেই হাসপাতালে যেতে সম্মত হওয়ায় তার জন্য গঠিত মেডিকেল টিম তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

উল্লেখ্য, গত রবিবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের সড়াতৈল এলাকায় নির্বাচনি প্রচারণার সময় আব্দুল লতিফ সিদ্দিকীর কর্মী সমর্থকদের ওপর হামলা ও চারটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি কালিহাতী থানার ওসির প্রত্যাহারসহ তিন দফা দাবিতে জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে কর্মী-সমর্থকদের নিয়ে ওইদিন দুপুর থেকে অবস্থান ধর্মঘট পালন করছিলেন।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button