বাংলাদেশরাজনীতি

আঘাত পেয়ে তিন সপ্তাহের জন্য বিশ্রামে জয়নুল আবদিন ফারুক

পায়ের গোড়ালির হাড় ফেটে যাওয়ায় তিন সপ্তাহের জন্য বিশ্রামে রয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

গত ১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে পায়ের গোড়ালিতে আঘাত পান তিনি। পরে হাসপাতালে নেয়া হলে তাকে ৩ সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া উইং। এতে বলা হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম জন্মদিন মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে আসার পথে বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য জয়নুল আবদিন ফারুক পায়ের গোড়ালিতে আঘাত পেয়েছেন, চিকিৎসক ৩ সপ্তাহ বিশ্রামে থাকতে বলেছেন।

এদিকে, বর্ষীয়ান এই রাজনীতিবিদের আশু সুস্থতা কামনায় রাজধানী ঢাকাসহ বিভিন্ন যায়গায় দোয়া মাহফিলের আয়োজন করেছেন বিএনপির নেতাকর্মীসহ তার অনুসারীরা।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button