জাতীয়

মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে কর্মী যাবে ডিসেম্বরে: শ্রমমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: মালয়েশিয়া আগামী ডিসেম্বর মাসেই বাংলাদেশ থেকে কর্মী যাবে বলে নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে মালয়েশিয়ায় কর্মী প্রেরণকারী রিক্রুটিং এজেন্টদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘মালয়েশিয়ার শ্রমবাজারে ফ্রী অব কস্টের কর্মীরা আগে যাবে। আগামী ডিসেম্বরে কর্মী যাওয়া শুরু হবে।’

তিনি বলেন, ‘দেশটিতে যেতে স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামী দু-এক দিনের মধ্যেই ২২টি মেডিকেলের নাম প্রকাশ করা হবে। তবে পরীক্ষার ফি ৮ হাজার টাকার বেশি নিলে সেসব মেডিকেলের লাইসেন্স বাতিল করা হবে।’

সব এজেন্সি মালয়েশিয়ার শ্রমবাজারে কাজ করবে উল্লেখ করে আরিফুল হক বলেন, ‘দু-চারজন অসাধু ব্যবসায়ীর কারণে সবাই বিতর্কিত হচ্ছে। তাই সাধারণ মানুষকে ঠকানো থেকে বিরত থাকতে হবে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button