আন্তর্জাতিক

আফগানিস্তানে স্বর্ণের খনি ধসে ৪০ শ্রমিক নিহত

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে স্বর্ণের খনি ধসে অন্তত ৪০ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

দেশটির বাদাখশান প্রদেশের কোহিস্তান জেলায় রোববার এ দুর্ঘটনা ঘটে। স্বর্ণের অনুসন্ধানে নদীর তলদেশে ৬০ মিটার গভীর সুড়ঙ্গ খননের সময় হঠাৎ দেয়াল ধসে পড়ে।

উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই আটকা পড়াদের উদ্ধারের কাজ শুরু করে স্থানীয়রা। হতাহতরা পেশাদার খনি শ্রমিক নয় বলে জানিয়েছেন প্রাদেশিক কর্মকর্তারা।

তারা বলেন, সরকারি নিয়ন্ত্রণ ছাড়াই কয়েক দশক ধরে স্বর্ণ উত্তোলনের কাজ করে আসছেন গ্রামবাসীরা। প্রাকৃতিক সম্পদে ভরপুর আফগানিস্তানে মাঝেমধ্যেই অবৈধভাবে খনি থেকে সম্পদ উত্তোলন করা হয়। এটিই তালেবান জঙ্গিগোষ্ঠীর আয়ের প্রধান উৎস।

 

বাংলাটিভি/রাজু

সংশ্লিষ্ট খবর

Back to top button