দেশবাংলাবাংলাদেশ

শান্তিপূর্ণভাবে চলছে ডাকসুর ভোটগ্রহণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছেন।

কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ধৈর্যের সঙ্গে ভোট দিচ্ছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে কিছু কেন্দ্রে কয়েকজন প্রার্থী লিফলেট বিতরণের চেষ্টা করলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে তাদের থামিয়ে দেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মোট ৮টি কেন্দ্রে ৮১০টি বুথ স্থাপন করা হয়েছে। পর্যাপ্ত সংখ্যক নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীদের নিরাপত্তা ও ভোটের স্বচ্ছতা নিশ্চিতে নজরদারি জোরদার করা হয়েছে।

ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরপর শুরু হবে গণনা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে এখন নির্বাচনী উৎসবের আমেজ বিরাজ করছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, দীর্ঘদিন পর ডাকসু নির্বাচনে ভোট দিতে পেরে তারা আনন্দিত।

এসআর/বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button