বাংলাদেশ

ঢাকায় মুসাব্বির হত্যার অন্যতম শুটার রহিম গ্রেপ্তার: ডিবি

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডের প্রধান শুটার মো. রহিমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। নরসিংদীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন এবং ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে ডিবি প্রধান এই হত্যাকাণ্ডের পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে। সেগুলো হলো কারওয়ান বাজার এলাকার চাঁদাবাজি এবং দখল বাণিজ্যকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে ‘বিনাশ’ নামে এক আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসীর নাম উঠে এসেছে। গোয়েন্দা তথ্যানুযায়ী, বিনাশ বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন এবং তার পরিকল্পনাতেই এই মিশন সফল করা হয়।

মুসাব্বিরকে সরাসরি গুলি করেছিল দুইজন শুটার, যার মধ্যে রহিম অন্যতম। ডিবি প্রধান জানান, পলাতক অন্যান্য আসামিদের ধরতে গোয়েন্দা অভিযান এখনো অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button