বাংলাদেশ

রাজধানীতে ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু: ছাদ থেকে মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তর বাড্ডায় একটি বাসার ছাদ থেকে সুবীর বিশ্বাস (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

উত্তর বাড্ডার একটি নয়তলা ভবনের ছাদ থেকে সুবীর বিশ্বাস নামের এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরাফাত হোসেন জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে পুলিশ নিশ্চিত হতে পারেনি। এসআই আরাফাত হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button