আন্তর্জাতিক

শান্তি আলোচনার আবহে রুশ হামলা: ইউক্রেনে মৃত্যু ১, আহত অন্তত ২১

সংযুক্ত আরব আমিরাতে যখন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা যুদ্ধ অবসানের লক্ষ্যে শান্তি আলোচনায় ব্যস্ত, ঠিক তখনই ইউক্রেনের কিয়েভ ও খারকিভে ভয়াবহ হামলা চালিয়েছে মস্কো। শনিবার ভোরের এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত এবং ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। যুদ্ধের চার বছরের মাথায় এই প্রথম তিন পক্ষ সরাসরি বৈঠকে বসলেও আলোচনার মাঝেই এমন আক্রমণ রাশিয়ার শান্তির সদিচ্ছাকে বড় প্রশ্নের মুখে ফেলেছে।

তীব্র শীত ও মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে এই হামলায় ইউক্রেনের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কিয়েভের মেয়র জানিয়েছেন, বিদ্যুৎ ও পানি সংকটের পাশাপাশি প্রায় ২ হাজার আবাসিক ভবন এখন উষ্ণ রাখার ব্যবস্থা (হিটিং) বিহীন অবস্থায় আছে। প্রতিকূল পরিস্থিতির কারণে জানুয়ারি মাসে প্রায় ৬ লাখ মানুষ শহর ছেড়েছেন। অন্যদিকে, রুশ সীমান্তের নিকটবর্তী খারকিভেও হাসপাতাল ও আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালানো হয়েছে। শান্তি আলোচনার দ্বিতীয় দিনে এমন আক্রমণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে

সংশ্লিষ্ট খবর

Back to top button