রাজনীতি

১২ ফেব্রুয়ারিই হবে চাঁদাবাজ-দখলবাজদের ‘ডেডলাইন’: নাহিদ ইসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনি মাঠের উত্তাপ বাড়ছে। আজ রোববার (২৫ জানুয়ারি) সকালে ঢাকা-১১ আসনে নিজের নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে সন্ত্রাস ও দখলদারিত্বের রাজনীতির অবসান ঘটানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য পদপ্রার্থী নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন যে, আগামী ১২ ফেব্রুয়ারি হবে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দাপট দেখানোর শেষ দিন। ব্যালট বিপ্লবের মাধ্যমেই জনগণ এসব অশুভ শক্তির জবাব দেবে এবং দেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হবে।

প্রতিপক্ষরা তার কর্মী-সমর্থকদের ভয় দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ করে তিনি বলেন, এসব অপচেষ্টা কোনো কাজে আসবে না। ভোটাররা এখন অনেক সচেতন এবং তারা কোনো চাপের কাছে মাথা নত করবে না। ভোটারদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে তিনি বলেন, প্রলোভন বা মিথ্যা আশ্বাসে পা না দিয়ে নিজের বিচারবুদ্ধি খাটিয়ে ভোট দিন। এবং যিনি সত্যিকার অর্থে এলাকা ও দেশের উন্নয়ন করতে পারবেন, তাকেই বেছে নিন।

এবারের নির্বাচনকে বাংলাদেশের ভাগ্য নির্ধারণী লড়াই হিসেবে দেখছেন তিনি। নাহিদ ইসলাম একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আশা ব্যক্ত করেন এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button