বাংলাদেশ

মার্ক টালির মৃত্যুতে তারেক রহমানের শোক

প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক এবং বাংলাদেশের অকৃত্রিম সুহৃদ স্যার মার্ক টালির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।

শোকবার্তায় তারেক রহমান তাঁর বার্তায় মার্ক টালির সাংবাদিকতা ও বাংলাদেশের প্রতি তাঁর ভালোবাসার কথা স্মরণ করে বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে বিবিসির সংবাদদাতা হিসেবে তিনি এ দেশের মানুষের সংগ্রাম, ত্যাগ এবং ঘুরে দাঁড়ানোর গল্প বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছিলেন। মার্ক টালির সাংবাদিকতা ছিল সততা, মানবিকতা এবং সত্যের প্রতি আপসহীন দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ।

বাংলাদেশের জন্মলগ্ন এবং বিভিন্ন সংকটকালীন মুহূর্তে তাঁর সাহসী সাংবাদিকতা জাতি সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। তাঁর অবদানের জন্য বাংলাদেশ চিরকৃতজ্ঞ।

তারেক রহমান প্রয়াত মার্ক টালির বিদেহী আত্মার শান্তি কামনা করেন। একইসঙ্গে তিনি তাঁর শোকসন্তপ্ত পরিবার, বন্ধু-পরিজন এবং বিবিসিতে তাঁর দীর্ঘদিনের সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button