আন্তর্জাতিক

তাজমহল দখল! যোগীর ডাকে উড়ল পতাকা

২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তাজমহল চত্বরে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের ঘটনাটি বেশ শোরগোল ফেলে দিয়েছে।

ভারতের ইতিহাসের অন্যতম সাক্ষী তাজমহলে এবার দেখা গেল এক নজিরবিহীন দৃশ্য। ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসের সকালে শাহজাহানের স্মৃতিবিজড়িত এই সৌধ প্রাঙ্গণে ওড়ানো হলো ভারতের জাতীয় পতাকা। অখিল ভারত হিন্দু মহাসভার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি সমবেত কণ্ঠে গাওয়া হয় জাতীয় সংগীত।

হিন্দু মহাসভার দাবি অনুযায়ী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের একটি বিশেষ আহ্বানকে সম্মান জানাতেই তাদের এই উদ্যোগ।মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দেশের প্রতিটি মাদ্রাসা ও মসজিদে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত গাওয়ার যে ডাক দিয়েছেন, তাকে পাথেয় করেই তাজমহল চত্বরে এই কর্মসূচি পালন করা হয়েছে।

উক্ত সংগঠনের দুই কর্মকর্তা নন্দু কুমার এবং নীতীশ ভরদ্বাজ এই পতাকা উত্তোলনের নেতৃত্ব দেন।

অনেকেই বলছেন, তাজমহল চত্বরের ভেতরে এর আগে এভাবে কখনও জাতীয় পতাকা তোলার নজির নেই। ফলে এটি একটি ঐতিহাসিক এবং বিতর্কিত—উভয় দিক থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button