কুমিল্লায় র্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

কুমিল্লায় র্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানায়, কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের দূর্গাপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। ৩০ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি ব্যাটারী চালিত ভ্যানগাড়ী সহ মোঃ সোহাগ নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী হলো জেলার বুড়িচং উপজেলার দুবাইচর গ্রামের মোঃ রফিজ মিয়ার ছেলে মোঃ সোহাগ।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর সাদমান ইবনে আলম আজ দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
আরিফুর রহমান, কুমিল্লা প্রতিনিধি।



