রাজনীতি

চায়ের দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি: মির্জা আব্বাস

ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস রাজধানীর মালিবাগ ও গুলবাগ এলাকায় গণসংযোগকালে প্রতিপক্ষের সমালোচনার জবাবে মির্জা আব্বাস বলেন, সাধারণ সৌজন্যমূলক আচরণকেও (চা খাওয়ার দাওয়াত) হুমকি হিসেবে প্রচার করা হচ্ছে। তিনি পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “শহরজুড়ে আমার অসংখ্য বন্ধু ও শুভাকাঙ্ক্ষী রয়েছে। আমি তোমাদের বয়সে ঢাকা দাপিয়ে বেড়িয়েছি। সুতরাং ফাঁদে পা দিয়ে আমি কোনো সংঘাতে জড়াব না।”

তিনি নিজেকে একজন পরীক্ষিত নেতা হিসেবে দাবি করে বলেন, ১৯৯১ সাল থেকে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন এবং সুখে-দুঃখে সবসময় এলাকার মানুষের পাশে ছিলেন।

তিনি স্পষ্ট করেন যে, তিনি কোনো ফেরেশতা নন, তবে সাধারণ মানুষকে কখনো মিথ্যা আশ্বাস দেননি বা কারো ক্ষতি করেননি। যারা তাঁকে এলাকা ছাড়া করতে চায়, তাদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন তোলেন—বিপদে-আপদে বা জানাজা-বিয়েতে এলাকাবাসী কাকে পাশে পায়?

প্রতিপক্ষের ‘লাল কার্ড’ দেখানোর হুমকির জবাবে তিনি বলেন, চাঁদাবাজি আসলে কারা করছে তা জনগণ জানে। যারা এখন বড় বড় কথা বলছেন, ১২ তারিখের নির্বাচনে জনগণই তাদের লাল কার্ড দেখিয়ে দেবে। তিনি আরও যোগ করেন, “বিএনপি বানের জলে ভেসে আসেনি। দেশজুড়ে অশান্তি সৃষ্টির চেষ্টা চলছে এবং সবকিছুর জন্য বিএনপিকে দোষারোপ করা হচ্ছে।”

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button