বাংলাদেশ

রাজধানীতে পুলিশের ডেভিল হান্ট একদিনেই গ্রেপ্তার ৫৭

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর মধ্যে লালবাগ থানা একজন, সূত্রাপুর থানা দুজন, মিরপুর থানা একজন, মোহাম্মদপুর থানা ১৮ জন, তেজগাঁও থানা একজন, পল্লবী থানা দুইজন, খিলগাঁও থানা একজন, হাজারীবাগ থানা তিনজন, যাত্রাবাড়ী থানা চারজন, গেন্ডারিয়া থানা ছয়জন, শেরেবাংলা নগর থানা একজন, উত্তরখান থানা একজন, শাহবাগ থানা ১৫ জন ও ওয়ারী থানা পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তালেবুর রহমান বলেন, সোমবার (২৬ জানুয়ারি) লালবাগ থানা পুলিশ অপারেশন ডেভিল হান্টের আওতায় অভিযান পরিচালনা করে মো. মনির হোসেন (৪১) নামের একজনকে গ্রেফতার করে। এ ছাড়াও সূত্রাপুর থানা পুলিশ এসএম জহিরুল ইসলাম (৫০) ও মো. কামরুল ইসলাম (৫৬) নামের দুজনকে গ্রেফতার করে।

মিরপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার ব্যক্তির নাম মো. সাইফুর রহমান ওরফে সাগর (৩২)। মোহাম্মদপুর থানা পুলিশ রাকিব (২১), রুদ্র (২২), সাগর (২০), সাখাওয়াত (২৭), শুকুর (৪৫), বাচ্চু (৩৫), জোবায়ের ওরফে লিডার জুবায়ের (২৩), মুস্তাক রনি (৪০), শামীম (৩৫), রানা ওরফে বুলু (২২), আমজাদ (২২), তৌসিফ (২২), শাহীন ওরফে রাজিব (৩০), মনির (২৬), ফয়সাল (৩৫), আলমাস (২০), জুয়েল (৩২) ও তাসলিমাকে (২১) গ্রেফতার করে।

সংশ্লিষ্ট খবর

Back to top button