রাজনীতি

আগে বাস থেকে নামেন, দেশকে চেনেন, তারেক রহমানকে আসিফ মাহমুদ

কুমিল্লার দেবিদ্বারে আয়োজিত এক পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিএনপি ও তারেক রহমানের তীব্র সমালোচনা করেছেন। বুধবার সকালে দেবিদ্বার নিউমার্কেট চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে তিনি বলেন, বাস্তব জ্ঞান না রেখেই দেশের উন্নয়ন নিয়ে কথা বলছেন বিএনপি চেয়ারপারসন।

আসিফ মাহমুদ দাবি করেন, তারেক রহমান কুমিল্লায় নতুন ইপিজেড করার প্রতিশ্রুতি দিচ্ছেন, অথচ ২০০০ সাল থেকেই সেখানে ইপিজেড কার্যকর রয়েছে। এটি তার তথ্যের ঘাটতি প্রমাণ করে।

তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, “১৭ বছর লন্ডনে ছিলেন। এখন সময় হয়েছে বাসের ভেতর থেকে নেমে বাংলাদেশের অলিগলি ও রাস্তাঘাট হেঁটে দেশটাকে চেনার।”

এনআইডি কার্ড বিতরণে বিভ্রান্তি ও ঘুষ লেনদেনের অভিযোগ তুলে তিনি সাধারণ মানুষের হয়রানির কথা উল্লেখ করেন।

তিনি আরো অভিযোগ করেন, গত ১৭ বছর শেখ হাসিনার আমলে মানুষ গুম, খুন ও চাঁদাবাজি দেখেছে। কিন্তু গত ১৭ মাসে ক্ষমতার বাইরে থাকা একটি দল (বিএনপির প্রতি ইঙ্গিত) মানুষকে একই তিক্ত অভিজ্ঞতা দিচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button