রাজনীতি

রাজধানীতে গণসংযোগে জামায়াত নেত্রীর মাথায় কোপ

রাজধানীর কদমতলীতে নির্বাচনী প্রচারণার সময় কাজী মারিয়া ইসলাম বেবি নামে জামায়াতে ইসলামীর এক নারীনেত্রীকে রামদা দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। তিনি দলটির একজন রুকন ও মহিলা নেত্রী হিসেবে পরিচিত।

ঢাকা-৪ আসনে জামায়াত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের পক্ষে ৫২ নম্বর ওয়ার্ডে প্রচারণা
চালাচ্ছিলেন মারিয়া ইসলাম ও তার সঙ্গীরা।

প্রচারণাকালে কয়েকজন ব্যক্তি তাদের বাধা দেয় এবং প্রার্থীর পরিচিতি নিয়ে প্রশ্ন তুলে বাকবিতণ্ডায় জড়ায়।

উত্তপ্ত পরিস্থিতির মাঝে তারা একটি সরু গলিতে প্রবেশ করলে পেছন থেকে অজ্ঞাত পরিচয়ে কেউ তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

স্থানীয় এক রিকশাচালকের সহায়তায় তাকে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া হয়। তার মাথায় চারটি সেলাই লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বর্তমানে বাসায় অবস্থান করছেন।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান জানিয়েছেন, পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত আছে।

তবে আহত হওয়ার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button