বাংলাদেশ

হাদি হত্যা মামলা: ফয়সালের ঘনিষ্ঠ রুবেল আবারো রিমান্ডে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার অন্যতম আসামি ফয়সাল রুবেল আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৮ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন।

এর আগে গত ২১ জানুয়ারি দক্ষিণ কেরানীগঞ্জ থেকে সিআইডি তাকে গ্রেপ্তার করে এবং প্রথম দফায় ছয় দিনের রিমান্ডে নেয়। সেই রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা আসামিকে পুনরায় সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ দাবি করে, হাদি হত্যাকাণ্ডটি ছিল একটি পরিকল্পিত ঘটনা এবং আসামির কাছ থেকে জব্দ করা দুটি মোবাইল ফোন ফরেনসিক রিপোর্টে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে।

শুনানি চলাকালীন আসামি রুবেল নিজেকে নির্দোষ দাবি করে আদালতকে বলেন যে, নামের মিল থাকায় তাকে ভুল করে গ্রেপ্তার করা হয়েছে। তবে তদন্ত কর্মকর্তা এই দাবি নাকচ করে জানান, গ্রেপ্তারকৃত রুবেলই হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী এবং আগের রিমান্ডে তিনি নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। আদালত আসামির বক্তব্য শোনার পর অধিকতর তদন্তের স্বার্থে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button