বাংলাদেশ

৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক জিয়ার নির্বাচনী প্রচারের শেষ জনসভা

আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে শেষবারের মতো বড় শোডাউনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। আগামী ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাপনী জনসভা অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দেওয়া তথ্যানুযায়ী, ওইদিন দুপুর ২টা থেকে জনসভা শুরু হবে।

দলের নেতারা মনে করছেন, এই জনসভা কেবল একটি প্রচার কার্যক্রম নয়, বরং নির্বাচনের আগে ভোটার ও কর্মীদের উজ্জীবিত করার একটি বড় মাধ্যম।

আজকের সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম প্রমুখ।

সংশ্লিষ্ট খবর

Back to top button