বাংলাদেশ

বিউটি কুইন খ্যাত ববিতা ও আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা

বাংলাদেশের কিংবদন্তি অভিনয়শিল্পী বিউটি কুইন খ্যাত ফরিদা আক্তার ববিতা এবং দেশের ব্যান্ড সংগীতের প্রখ্যাত
কণ্ঠশিল্পী প্রয়াত আইয়ুব বাচ্চুসহ মোট ১০ জন বিশিষ্ট ব্যক্তি এ বছর একুশে পদক পাচ্ছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।

প্রেস সচিব জানান, চলচ্চিত্রে অবদানের জন্য ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে প্রয়াত আইয়ুব বাচ্চু (মরণোত্তর), ব্যান্ড সংগীতে ওয়ারফেজ, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার জস এবং নৃত্যে অর্থী আহমেদ একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button