বাংলাদেশ
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আবদুর রশিদ জিতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগ দেন।
এ সময় জিতু বলেন, একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজ থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করবেন। ইনশাআল্লাহ।



