বাংলাদেশ

রংপুরে সড়ক দুর্ঘটনায় নি/হত ৩, আ/হত ১২

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জ পেট্রোল পাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন—গাজীপুরের রাহিমা আক্তার মুন্নি (৩৫), রংপুরের হারাগাছের আব্দুল রাজ্জাক হওলাদার (৫৫) এবং তার ছেলে আরাফাত সানী সানভী (২২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ট্রাক সামনে থাকা আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এরপর দ্রুতগতিতে আসা যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাহিমা মুন্নি নিহত হন। গুরুতর আহত আব্দুল রাজ্জাক ও তার ছেলে আরাফাতকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। বড়দরগাহ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button