লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে: ইসি মাছউদ

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, কিছু সময় আগে দেশের বিভিন্ন স্থানে লুট হওয়া অস্ত্রের বেশিরভাগই উদ্ধার হয়েছে। কিছু অস্ত্র এখনও উদ্ধার প্রক্রিয়াধীন থাকলেও তা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তায় কোনো প্রভাব ফেলবে না।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নীলফামারী সরকারি কলেজের হলরুমে প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “পোস্টাল ব্যালট সিস্টেম নতুন হওয়ায় কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, তবে এতে কাউকে এক বিন্দু ছাড় দেয়া হবে না। নির্বাচন কমিশনের প্রতি কোনো প্রশ্নও থাকবেনা।”
সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাইদুল ইসলাম, রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ লুৎফুল কবির উপস্থিত ছিলেন।



