বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ, যা বললেন জামায়াত আমির

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে আজ। তবে ইতিহাসে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে বাংলাদেশের নাম নেই। নিরাপত্তাজনিত শঙ্কার কারণে ভারত যেতে না পারায় বাংলাদেশকেই বাদ দিয়েছে আইসিসি।

এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান ফেসবুকে একটি স্ট্যাটাসে মন্তব্য করেছেন। তিনি বলেন, “প্রিয় ক্রিকেটপ্রেমী বন্ধুরা, আজ আইসিসি টি-২০ বিশ্বকাপ শুরু হলো। স্বাভাবিকভাবেই আমাদের চোখ থাকতো টিভি স্ক্রিনে, সবাই অপেক্ষা করত টাইগারদের মাঠে লড়াই ও বিজয়ের আনন্দ দেখতে।”

তবে দুঃখ প্রকাশ করে তিনি যোগ করেন, “এই আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অংশগ্রহণ থাকলেও আমরা বঞ্চিত হয়েছি। ক্রিকেটারদের সঙ্গে পুরো জাতিকেই অপমান করা হয়েছে। লাল-সবুজের হয়ে উল্লাস করার মুহূর্ত থেকে আমাদেরকে পরিকল্পিতভাবে দূরে রাখা হয়েছে।”

ক্রিকেটারদের উদ্দেশে তিনি বলেন, “প্রিয় ক্রিকেটার ভাইয়েরা, আমি তোমাদের সঙ্গে সমব্যথী। দেশের মর্যাদা ও স্বপ্নের সঙ্গে কোনো আপস নয়। কোনো আধিপত্যবাদী শক্তির কাছে আমরা হার মানতে পারি না। দৃঢ়ভাবে বলছি, বাংলাদেশকে আবারও আন্তর্জাতিক ইভেন্টে মর্যাদার আসনে নিয়ে আসব, ইনশাআল্লাহ।”

শেষে তিনি জানান, বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে আবারও মাথা উঁচু করে ফিরে আসবে। “বাংলাদেশ ফিরবে গর্ব, শক্তি ও সম্মানের সঙ্গে,” বলেন শফিকুর রহমান।

সংশ্লিষ্ট খবর

Back to top button