রাজনীতি

নীলফামারীর জনসভা মঞ্চে তারেক রহমান

ঠাকুরগাঁওয়ের সমাবেশ শেষ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নীলফামারীতে পৌঁছেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টায় হাই স্কুল বড় মাঠে জনসভায় মঞ্চে উঠলে সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। তারেক রহমানও হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।

সবশেষ ২০০৩ সালের ডিসেম্বরে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে নীলফামারীতে এসেছিলেন তিনি।

নীলফামারীর জনসভা শেষে তিনি হেলিকপ্টারযোগে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে আরও একটি নির্বাচনি সভায় অংশ নেবেন। সেখানে বক্তব্য শেষে বিএনপি নেতা তার প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন। এরপর তিনি সৈয়দপুর বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button